সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

সাভারে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে নির্গত জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। ছবি : কালবেলা
সাভারে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে নির্গত জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। ছবি : কালবেলা

সাভারে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে নির্গত জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ হয়েছেন এক দম্পতি। দগ্ধ অবস্থায় তাদের দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন মিন্টু মিয়া (৩৫) ও তার স্ত্রী ববিতা বেগম (৩০)। তারা কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা হলেও সাভারের আশুলিয়ার গোহাইলবাড়ী এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিন্টুর শরীরের প্রায় ৬০ শতাংশ ও ববিতা প্রায় ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে মিন্টুর অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঘটনার সময় মিন্টু রান্না ঘরে সিগারেট ধরাতে গেলে লিকেজ হয়ে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। পাশে অবস্থান করা স্ত্রী ববিতাও আগুনে দগ্ধ হন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনার বিষয়ে বাড়ির মালিক নজরুল ইসলাম কালবেলাকে জানান, ‘গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে ছিল। কোনো বিস্ফোরণ হয়নি। শুধু আগুন ধরে গিয়েছিল। ঘরের তেমন কোনো ক্ষতি হয়নি।’

দগ্ধ ববিতার চাচাতো ভাই শ্রী প্রেমানন্দ চন্দ্র বর্মণ বলেন, ‘ডাক্তাররা জানিয়েছে মিন্টুর অবস্থা বেশি খারাপ। তবে ববিতার অবস্থা তুলনামূলক ভালো।’

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা গৃহস্থালি গ্যাস ব্যবহারে আরও সচেতনতা ও নিয়মিত সেফটি চেকের ওপর গুরুত্বারোপ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X