সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হবে না, সফলতার সঙ্গে শেষ করতে হবে’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান পুরস্কার বিতরণ করেন। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান পুরস্কার বিতরণ করেন। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, ‘তোমরা যারা মেধা বৃত্তি বা কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছ তোমাদের কিন্তু এ সাফল্যই শেষ নয়। সামনে আরও অনেক লম্বা পথ রয়েছে সে পথ কিন্তু কিন্তু সফলতার সঙ্গে পাড়ি দিতে হবে। শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হবে না, সফলতার সঙ্গে শেষ করতে হবে।’

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা অডিটরিয়ামে সোনারগাঁ পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের (SEDP) আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘মনে রাখবে স্বাধীনতা লাভ করা যেমন অনেক সহজ কিন্তু রক্ষা করাও অনেক কঠিন। তাই তোমাদেরও সফলতার ধারাবাহিকতা বজায় রেখে কঠোর পরিশ্রম করে ভবিষ্যতেও সফলতা অর্জন করতে হবে।’

অনুষ্ঠানে একাডেমিক সুপার ভাইজার কাজল চন্দ্র পালের সঞ্চালনায় ও মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজ ও সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, ড. মো. ইকবাল হোসাইন ভূইয়াসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটির সদস্য, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা।

জানা যায়, সোনারগাঁ উপজেলার ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে এসএসসি ও সমমান শিক্ষার্থীকে দশ হাজার এবং এইচএসসি ও সমমান শিক্ষার্থীকে পঁচিশ হাজার টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাধ্যমে অর্থ প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X