চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সাহসী সাংবাদিকতায় সম্মাননা পেলেন কালবেলার সুমন

সম্মাননা নিচ্ছেন দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরোর ফটোসাংবাদিক মোহাম্মদ সুমন। ছবি : কালবেলা
সম্মাননা নিচ্ছেন দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরোর ফটোসাংবাদিক মোহাম্মদ সুমন। ছবি : কালবেলা

সাহসী জুলাই সাংবাদিকের সম্মাননা পেয়েছেন দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরোর ফটোসাংবাদিক মোহাম্মদ সুমন। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকার জন্য এ স্বীকৃতি ও সম্মাননা দিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ।

মোহাম্মদ সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। বর্তমানে দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরোতে ফটোসাংবাদিক হিসেবে কর্মরত আছেন। তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

মোহাম্মদ সুমন ২০২৪ এর ১৮ জুলাই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নগরীর বহদ্দারহাট মোড়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

মোহাম্মদ সুমন বলেন, জুলাই যোদ্ধা তালিকায় চট্টগ্রাম থেকে যাচাই-বাছাই করে তার নাম ঢাকায় পাঠানোর পর গেজেটভুক্ত করা হয়। তবে আমার গ্রামের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল হওয়ায় সেখানকার জেলা প্রশাসক ও সিভিল সার্জন গুলিবিদ্ধ হওয়ার স্থান চট্টগ্রামের বহদ্দারহাট চিনেন না জানিয়ে নাম কেটে দেন। পরবর্তীতে যোগাযোগ করলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

মোহাম্মদ সুমন এর আগেও বেশকিছু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। সম্প্রতি তিনি রাশিয়ার অ্যান্ড্রেই স্টেনিন আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতায় খেলাধুলা বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন। এর আগে ওমান ও দুবাইয়ে ছবি প্রতিযোগিতায় বিজয়ী হন। এছাড়াও বিভিন্ন দেশের ছবি প্রদর্শনীতে তার ছবি প্রদর্শিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১০

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১১

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১২

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৩

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৪

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৫

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৮

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

২০
X