মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় সিএনএফ ব্যবসায়ীদের বিরুদ্ধে আ.লীগ ক্যাডারের মিথ্যা মামলা

ঢাকা জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
ঢাকা জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

আশুলিয়ায় ৩২ সিএনএফ ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ক্যাডারচক্রের বিরুদ্ধে। এ নিয়ে গত ৩১ জুলাই আশুলিয়া থানায় দেলোয়ার হোসেন মিন্টুকে প্রধান আসামি করে একটি চাঁদাবাজির মামলা করা হয়।

মামলার বাদী হিসেবে নাম রয়েছে ফখরুল ইসলাম নামের এক যুবকের, যিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সুমন ভূঁইয়ার ঘনিষ্ঠ সহযোগী ও সশস্ত্র ক্যাডার হিসেবে পরিচিত।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, বিগত স্বৈরশাসনের সময় থেকেই ইপিজেড এলাকার সিএনএফ ব্যবসায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আসছে সুমন ভূঁইয়ার নেতৃত্বাধীন গোষ্ঠী। ‘কাস্টম সরকার ফেডারেশন’-এর নামে গড়ে তোলে একচেটিয়া আধিপত্য। তার বিরুদ্ধে মত গেলেই চালানো হতো ভয়াবহ নির্যাতন, এমনকি জড়ানো হতো হয়রানিমূলক মামলায়।

সিএনএফ সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন জানান, গত ৩০ জুলাই রাতে ফখরুলের নেতৃত্বে ১৫-২০ জন সশস্ত্র ক্যাডার তার বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায় এবং ইপিজেড এলাকায় ব্যবসা না করার হুমকি দেয়। পরে তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি গোডাউনে আটকে রেখে মারধর করা হয়। বলা হয়, ব্যবসা চালালে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হত্যা কিংবা এলাকা ছাড়া করা হবে।

তিনি আরও জানান, নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় জিডি করেছেন।

ব্যবসায়ীরা বলছেন, ফখরুল ইসলাম একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বহু অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে কোনো হত্যা মামলা রেকর্ড হয়নি। ক্ষমতার ছত্রছায়ায় তিনি এখনো ইপিজেড এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না হলে সিএনএফ ব্যবসায়ীরা ইপিজেড এলাকায় নিরাপদে ব্যবসা করতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X