টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ এ মুহূর্তে দ্রুত নির্বাচন চায় : টুকু

টাঙ্গাইলে জুলাই বিজয় মিছিল কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
টাঙ্গাইলে জুলাই বিজয় মিছিল কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের এ মুহূর্তে একটাই চাওয়া সেটা হলো নির্বাচন। আর এ নিয়ে টালবাহানা করা হচ্ছে। নানা ধরনের ষড়যন্ত্র চলছে। সেটা জনগণ কখনোই মেনে নেবে না।

মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলে জুলাই বিজয় মিছিল কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের শক্তি হচ্ছে এদেশের সবচেয়ে বড় শক্তি। আর সেই শক্তিকে ফ্যাসিস্ট সরকার ভয় পেত। যার কারণে জনগণের ভোটাধিকার হরণ করেছিল ফ্যাসিস্ট সরকার।

সেই ফ্যাসিস্ট সরকার কিন্তু আজকে এ দেশ থেকে বিতাড়িত হয়েছে। তিনি আরও বলেন, ‘জনগণের বিপক্ষে যখন যে গেছে তারই বিপদ হয়েছে। সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ ও কিন্তু জনগণের ভোট নিয়ে লুণ্ঠন করেছিল। তিনিও কিন্তু টিকতে পারিনি।’

টুকু বলেন, ‘এ জুলাই আন্দোলনে প্রায় ৪৭২-এর অধিক নেতাকর্মীরা নিহত হয়েছেন। আজকে শত শত শহীদের রক্তে অর্জিত ফ্যাসিবাদ সরকার বিদায় নিয়েছে। যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। যারা গণতন্ত্রকে লুণ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে কিন্তু জনগণ আবার গর্জে উঠবে। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত নির্বাচন দিন তা না হলে সামনের দিন কিন্তু ভয়াবহ পরিস্থিতি হবে।

এ সময় আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সাবেক জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক শানু প্রমুখ।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১০

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১১

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১২

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৩

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৪

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৫

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৬

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৭

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৮

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৯

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

২০
X