নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কোনো ষড়যন্ত্র-চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না : খোকন

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘কোনো ষড়যন্ত্র-চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি হলো খালেদা জিয়া-তারেক জিয়ার দল।’

মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেলে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা বিএনপি আয়োজিত এস পি ইনস্টিটিউশন স্কুল মাঠে জুলাই-আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

খোকন বলেন, ‘জনগণের অধিকার আদায়ের জন্য যা দরকার বিএনপি তাই করবে। মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সরকারকে সহযোগিতা করে যাবে। কিন্তু ইসলামী দল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাহলে বিএনপি তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।’

নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবু সালেহ চৌধুরী সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি বিজি নওশের, নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, মাধবদী পৌরসভার বিএনপি সভাপতি আমান উল্লাহ আমান, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X