ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

গোমতী পাড়ে মুগ্ধতা ছড়াচ্ছে রাধাচূড়া ফুল

গোমতী পাড়ে নয়নাভিরাম সৌন্দর্য নিয়ে ফুটে আছে রাধাচূড়া ফুল। ছবি : কালবেলা
গোমতী পাড়ে নয়নাভিরাম সৌন্দর্য নিয়ে ফুটে আছে রাধাচূড়া ফুল। ছবি : কালবেলা

কৃষ্ণচূড়ার মতোই রাধাচূড়া ফুল তার উজ্জ্বল রঙে কুমিল্লার গোমতী নদীর পাড় আলোকিত করে তুলেছে। এ ফুলের নৈসর্গিক সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন স্থানীয়রাসহ ফুলপ্রেমী ও গোমতী পাড় দিয়ে যাতায়াতকারী যাত্রীরা।

রাধাচূড়া ফুল দেখতে অনেকটা কৃষ্ণচূড়ার মতোই। এ ফুল কৃষ্ণচূড়া ফুল থেকে আকারে কিছুটা ছোট। এটিকে কেউ কেউ ছোট কৃষ্ণচূড়া ফুলও বলে। রাধাচূড়া ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। এর মধ্যে এ দেশে লাল, হলুদ ও কমলা রঙের ফুল বেশি দেখা যায়। কৃষ্ণচূড়ার মতোই এ ফুল মানুষকে আকৃষ্ট করে এর লোভনীয় সৌন্দর্যে। রাধাচূড়া ফুল তার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে পরিবেশকে মনোরম করে তোলে।

জানা গেছে, রাধাচূড়ার বৈজ্ঞানিক নাম সিসালপিনিয়া পালচেরিমা। এটি ফ্যাবাসিয়া পরিবারের সিসালপিনিয়া গণের একটি সপুষ্পক গুল্ম। এর আদি নিবাস ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যাপক সৌন্দর্যের কারণে রাধাচূড়া এখন বাংলাদেশসহ বিশ্বের প্রায় অনেক দেশেই দেখা যায়।

স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম খোকন বলেন, এ ফুলের প্রকৃত নাম জানা নেই। তবে এ ফুল দেখতে অনেকটা কৃষ্ণচূড়ার মতো। আসা-যাওয়ার পথে এ ফুলের সৌন্দর্য আমাদের আকৃষ্ট করে। কৃষ্ণচূড়া সাময়িক সময়ের জন্য ফুটলেও এ ফুল দীর্ঘ সময় ধরে মানুষকে মনোরঞ্জন দেয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা বাহার বলেন, রাধাচূড়া ভিনদেশি ফুল হলেও এ দেশে এটি বেশ পরিচিত ও সমাদৃত। বিশেষ করে এ ফুল অনেকটা কৃষ্ণচূড়ার মতো হওয়ায় অনেকেই এটিকে কৃষ্ণচূড়া বলে ভুল করে। এ ফুলের রঙময় সৌন্দর্যে যে কেউ সহজেই আকৃষ্ট হয়। গোমতী পাড়ের রাধাচূড়ার সৌন্দর্য আসা-যাওয়ার পথে উপভোগ করি।

ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা কালবেলাকে বলেন, রাধাচূড়া মূলত একটি বিদেশি গাছ। তবে এ গাছ এই দেশেও এখন সৌন্দর্যবর্ধনের কারণে জায়গা করে নিয়েছে। এ গাছের কয়েকটি প্রজাতি রয়েছে। তবে সবচেয়ে বেশি আকৃষ্ট করে লাল ফুলের রাধাচূড়া। বিশেষ করে সড়কের পাশে এ গাছ থাকলে সড়কের সৌন্দর্য বৃদ্ধি পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১০

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১১

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১২

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৩

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৪

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৬

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৭

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৮

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৯

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

২০
X