শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, তিন মাসের শিশু নিহত

শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে পুকুরে। ছবি : কালবেলা
শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে পুকুরে। ছবি : কালবেলা

শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে তিন মাসের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আকাশ বিকাশ পরিবহন নামে একটি লোকাল বাস ১৫-২০ জন যাত্রী নিয়ে শেরপুর থেকে ঝিনাইগাতী যাচ্ছিল। এ সময় শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে। এ ঘটনায় নিখোঁজ হয় তিন মাসের এক শিশু। আর আহত হয় অন্তত সাতজন। পরে ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অন্যদিকে, ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে খোঁজাখুঁজি করে তিন মাসের ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১০

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১১

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১২

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৩

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

১৪

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

১৫

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

১৬

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

১৭

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

১৮

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

১৯

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

২০
X