মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা থেকে যুবককে অপহরণ, কক্সবাজারে নিয়ে হত্যা

সজিব হোসেন। ছবি : সংগৃহীত
সজিব হোসেন। ছবি : সংগৃহীত

কুমিল্লা থেকে নিখোঁজের ছয়দিন পর সজিব হোসেন নামে এক যুবকের মরদেহ কক্সবাজারে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সজিব কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার এলাকার কামাল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, ১ আগস্ট সজিব কুমিল্লা শহরে ডাক্তার দেখাতে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে সজিবের বাবার মোবাইলে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরিবার সে টাকা দিতে অস্বীকৃতি জানায়।

বুধবার বিকেলে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ জানতে পারে ভেসে ওঠা মরদেহটি নিখোঁজ সজিবের। এ ঘটনায় তদন্তে নেমে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মহিনুল ইসলাম বলেন, সজিবকে হত্যার পর সাগরে মরদেহ ভাসিয়ে দেওয়া হয়। মুক্তিপণের জন্যই প্রথমে অপহরণ এবং পরে হত্যা করা হয়। ঘটনায় জড়িত দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি। তদন্তের স্বার্থে এখন তাদের নাম-পরিচয় বলা যাচ্ছে না। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X