সিলেট ব্যুরো
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৭:০০ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। শনিবার (০৯ আগস্ট) রাতে নগরীর শাহপরানের বাহুবল এলাকায় এ ঘটনাটি ঘটে।

পরে তাদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে অবস্থার অবনতি হতে রোববার (১০ আগস্ট) দুপুরে উন্নত চিকিৎসার জন্য দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জাারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন শাহপরান থানার ওসি মো. মনির হোসেন।

দগ্ধরা হলেন- পারভেজ, তার স্ত্রী ফারহানা, তাদের বড় ছেলে মোহাম্মদ (৬) ও ছোট ছেলে মারওয়ান (২) এবং আত্মীয় হেনা।

হাসপাতালে নিয়ে আসা সাইদুল ইসলাম বলেন, শনিবার রাতে শাহপরান এলাকার একটি দোতলা বাসায় রান্নার সময় সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে স্বামী-স্ত্রী, তাদের দুই ছেলে এবং এক আত্মীয় দগ্ধ হন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় আনা হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে পারভেজের শরীরের ১৫ শতাংশ, ফারহানার ১০ শতাংশ, মারওয়ানের ১৭ শতাংশ, মোহাম্মদের ৪ শতাংশ এবং হেনার শরীরের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনকে ভর্তি ও দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

শাহপরান থানার ওসি মো. মনির হোসেন বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। কেউ আমাদের এ বিষয়ে কিছু জানায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১ রানে হারল বাংলাদেশ

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১০

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১১

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১২

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৩

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

১৪

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১৫

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১৬

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১৭

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১৮

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

২০
X