রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

বজ্রপাত
ছবি : কালবেলা গ্রাফিক্স

কুষ্টিয়ার ভেড়ামারায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সাড়ে ৩টার দিকে তারা মারা যান।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল রব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছে।

মৃতরা হলেন ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামের বারি শাহের ছেলে মো. বিপ্লব (২৬) ও মোকারমপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকার মোয়াজ্জেম হোসেন ওরফে মজ্জেলের ছেলে মো. শামীম (২১)

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামের কৃষক বিপ্লব পার্শ্ববর্তী মাঠে ধানের চারা রোপণ করছিলেন। বেলা সোয়া ৩টার দিকে বিকট শব্দের বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বজ্রপাতে তার সহকর্মীর শহীদুল ইসলাম নামের এক কৃষক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।

অন্যদিকে মোকাররমপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকার কৃষক শামীম নওদাখেমিরদিয়ার মাঠে কাজ করছিলেন। বেলা সাড়ে ৩টার দিকে বিকট শব্দের বজ্রপাত হয়। মারাত্মক আহত শামীমকে পরবর্তীতে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত আবাসিক (ভারপ্রাপ্ত) চিকিৎসক একরামুল হক তাকে মৃত ঘোষণা করে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল রব তালুকদার কালবেলাকে বলেন, ‘পৃথক বজ্রপাতে দুজন কৃষক মারা গেছেন। আমাদের টিম সেখানে কাজ করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১০

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১১

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৩

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৪

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৫

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৬

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৭

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৮

ব্রাজিলের সামনে এবার মিসর

১৯

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০
X