নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দুই শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে আসামির ১০ বছরের কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নওগাঁর সাপাহারে টিভি দেখার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় আজিমুদ্দিন নামের এক আসামিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ আগস্ট বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামের আসামি আজিমুদ্দিন একই গ্রামের ছয় বছর বয়সী দুই শিশুকে টিভি দেখার প্রলোভন দিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর দুই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে এক শিশুর বাবা থানায় অভিযোগ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১০

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১১

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১২

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৫

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৬

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৭

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৮

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৯

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

২০
X