কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা বিভাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে সমাবেশ। ছবি : কালবেলা
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে সমাবেশ। ছবি : কালবেলা

‘আমরা কুমিল্লা বিভাগ চাই’— এই স্লোগানে আবারও মুখর হয়ে উঠেছে প্রাচীন নগরী কুমিল্লা। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কান্দিরপাড় পূবালী চত্বরে হাজারো শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষ জড়ো হয়ে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে এক উচ্ছ্বসিত সমাবেশ করেন।

সমাবেশস্থলে ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে যায় চারদিক। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সেখানে এসে অবস্থান নেন। কেউ হাতে জাতীয় পতাকা, কেউ কণ্ঠে স্লোগান— সব মিলিয়ে কুমিল্লা নগরীর রাজপথ যেন রূপ নেয় দাবির মিছিলে।

সমাবেশে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা মনছুর নিজামী, গোলাম সামদানী, ছাত্রনেতা ওমর ফারুক শুভ, রিদোয়ান জাহান জিসান, ইয়াসির ফাহিম ও মুনতাসীর জারিফসহ অন্যরা।

শিক্ষার্থীরা বলেন, প্রাচীন সমতট সভ্যতার ঐতিহাসিক রাজধানী ছিল কুমিল্লা। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও প্রশাসনিক কর্মকাণ্ডে এ অঞ্চল বরাবরই ছিল অগ্রগামী। তারা প্রশ্ন তোলেন— ‘যেখানে বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার ৪২টি আঞ্চলিক দপ্তর ইতোমধ্যেই কুমিল্লায় পরিচালিত হচ্ছে, সেখানে কুমিল্লা বিভাগ ঘোষণা করতে এত বিলম্ব কেন?’

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিভাগ ঘোষণার উদ্যোগ যতবারই সামনে আসে, ততবারই ‘অদৃশ্য মহল’-এর ষড়যন্ত্রে তা থেমে যায়।

শিক্ষার্থীরা বলেন, কুমিল্লা বিভাগের দাবি কোনো রাজনৈতিক নয়, এটি প্রশাসনিক বাস্তবতার প্রতিফলন। উন্নয়ন ত্বরান্বিত করতে, জনসেবা সহজ করতে এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষায় কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা জরুরি।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা নগরীর প্রধান প্রধান সড়কে মিছিল করেন। পথে পথে সাধারণ মানুষ হাত তুলে তাদের দাবির প্রতি সংহতি জানান। অনেক দোকানপাটের সামনে দাঁড়িয়ে ব্যবসায়ীরাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১০

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১২

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৫

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৬

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৭

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৮

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৯

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

২০
X