বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

সম্প্রীতির নজির গড়লেন জামায়াতের সেলিম ও গণঅধিকারের জাহিদ

মোহাম্মদ সেলিম উদ্দিন, অ্যাডভোকেট জাহিদুর রহমান ও দুই দলের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সেলিম উদ্দিন, অ্যাডভোকেট জাহিদুর রহমান ও দুই দলের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হলেও সম্প্রীতির নজির গড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম উদ্দিন ও গণঅধিকার পরিষদের অ্যাডভোকেট জাহিদুর রহমান। প্রচারণার মঞ্চে প্রতিদ্বন্দ্বী হলেও পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ আচরণে দুই প্রার্থী এরই মধ্যে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন।

একজনের সভায় আরেকজনের উপস্থিতি, আবার সভা শেষে একজন আরেকজনের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করে সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তারা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামে মতবিনিময় সভা করছিলেন জামায়াত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় খবর পান, নিজ গ্রামের পাশের বাড়িতেই সভা করছেন জামায়াত প্রার্থী। সেটা শুনে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমান।

অন্যদিকে নিজের সভা শেষ করেই জাহিদুর রহমানের বাড়িতে শুভেচ্ছা জানাতে যান জামায়াতের সেলিম উদ্দিন। এসময় দুই দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা দুজনই বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের উন্নয়ন ও সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন। স্থানীয়রা জানান, প্রতিদ্বন্দ্বী হয়েও তাদের এমন সম্প্রীতির আচরণ সত্যিই বিরল দৃষ্টান্ত।

দুই প্রার্থীর বক্তব্যে উঠে আসে এক অভিন্ন বার্তা—‘আমরা কারও বিরুদ্ধে বিদ্বেষ বা প্রতিহিংসা নিয়ে মাঠে নামিনি। জনপ্রিয়তাই হবে জয়ের মাপকাঠি। জনগণের ভালোবাসা অর্জনই আমাদের লক্ষ্য। নির্বাচনে জয়-পরাজয় বড় কথা নয়; বরং এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।’

তারা আরও জানান, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ হচ্ছে প্রবাসী অধ্যুষিত জনপদ। তাই এখানকার জনগণের প্রত্যাশা অনুযায়ী দুই উপজেলাকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ এলাকায় পরিণত করাই হবে তাদের মূল লক্ষ্য।

জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের উভয় দলেরই বিয়ানীবাজার-গোলাপগঞ্জ এলাকায় শক্তিশালী ভিত্তি রয়েছে। তাই নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, দলীয় আদর্শ ও প্রার্থীর পরিকল্পনা ভোটারদের সামনে তুলে ধরতে, তবে যেন কোনো ধরনের সংঘাত বা বিভ্রান্তি তৈরি না হয়।

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে এক নতুন রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন এই দুই প্রার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১২

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৩

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৪

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৬

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৭

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৮

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০
X