সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ এএম
অনলাইন সংস্করণ

সাভার-আশুলিয়ার ৩ ছাত্র হত্যা মামলা : হাসিনাসহ ২০৮ জনের বিরুদ্ধে চার্জশিট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে তিন শিক্ষার্থীকে হত্যার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, সাবেক মন্ত্রী-এমপি ও তৎকালীন প্রশাসনের কর্মকর্তাসহ মোট ২০৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। প্রায় এক বছরের তদন্ত শেষে এ প্রতিবেদন আদালতে জমা দেওয়া হলো।

সাভার মডেল থানার তথ্য অনুযায়ী, শহীদ নবী নুর মোড়লের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে গত বছরের ৪ সেপ্টেম্বর হত্যা মামলা করেন। মামলায় ১২৫ জনের নাম উল্লেখ করা হলেও চার্জশিটে ১১৪ জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে রয়েছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, কামরুল ইসলাম, ডা. এনামুর রহমান, মঞ্জুরুল আলম রাজীব, হাজী আব্দুল গণিসহ স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা।

আশুলিয়ার আরেকটি মামলা দায়ের করেন নিহত মামুন খন্দকারের স্ত্রী। এতে ৩৩ জনকে আসামি করা হলেও তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় আরও ১৯ জনকে যুক্ত করা হয়। ফলে চার্জশিটে মোট ৪৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক এমপি সাইফুল ইসলাম, আশুলিয়া থানা আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতা, সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ তৎকালীন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আশুলিয়ার আরেক মামলায় (নং-৩৯) নিহত রমজান আলীর বাবা নজরুল ইসলাম বাদী হন। ৬০ জনের নাম উল্লেখ থাকলেও তদন্ত শেষে ৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এ মামলার প্রধান আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম। তার সঙ্গে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪৯ নেতাকর্মী।

অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, ‘সাভার ও আশুলিয়ার ঘটনায় দায়ের হওয়া মামলাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। এর মধ্যে তিন মামলার প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। বাকি মামলাগুলোর প্রতিবেদনও পর্যায়ক্রমে দাখিল করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১০

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১১

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১২

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৩

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৪

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৫

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৭

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৮

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৯

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

২০
X