কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের একটি গ্রাম। ছবি : সংগৃহীত
ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের একটি গ্রাম। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যু ও ব্যাপক ধ্বংসযজ্ঞের পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ। মানবিক সহায়তার অংশ হিসেবে দেশটিতে জরুরি ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে এই ত্রাণ কাবুলে পৌঁছে দেওয়া হবে।

ত্রাণসামগ্রীর মধ্যে থাকছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি এবং জরুরি ওষুধ। বিমানবাহিনীর তত্ত্বাবধানে এসব সামগ্রী আফগানিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ হাজার মানুষ। ধ্বংস হয়ে গেছে প্রায় ৮ হাজার ঘরবাড়ি।

মানবিক সংকটে বিপর্যস্ত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের পাশাপাশি চিকিৎসা সেবারও মারাত্মক অভাব দেখা দিয়েছে। ফলে দুর্গত জনগোষ্ঠীর জীবনযাত্রা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ প্রেক্ষাপটেই বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার নির্দেশে দ্রুততম সময়ে সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেয়।

ত্রাণ প্রেরণ কার্যক্রম সমন্বয় করছে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ। এ ছাড়া বেসরকারি খাত থেকেও সহযোগিতা এসেছে—বিজিএমইএ, অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল এ কার্যক্রমে যুক্ত হয়েছে।

বাংলাদেশ এর আগেও আফগানিস্তানের দুর্যোগে সহায়তার হাত বাড়িয়েছে। ২০২২ সালের ভয়াবহ ভূমিকম্পের পর দেশটিতে ত্রাণ পাঠানো হয়েছিল। এবারও সেই মানবিক ধারাবাহিকতায় নতুন করে সহায়তা পাঠানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১০

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১১

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১২

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৪

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৫

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৬

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৭

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৮

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

১৯

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

২০
X