কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ এএম
অনলাইন সংস্করণ

যে কারণে ফেসবুক বন্ধ করল নেপাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের কার্যক্রম বন্ধ করে দিয়েছে নেপাল সরকার। অপব্যবহার ও ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এক ঘোষণায় এ সিদ্ধান্ত জানায় দেশটির কর্তৃপক্ষ।

সরকারের দাবি, ভুয়া আইডির মাধ্যমে ব্যবহারকারীরা ঘৃণা ছড়াচ্ছে, সাইবার অপরাধ বাড়াচ্ছে এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট করছে। প্রায় তিন কোটি জনসংখ্যার দেশ নেপালে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯০ শতাংশের বেশি।

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বুধবার পর্যন্ত এসব প্ল্যাটফর্মকে নিবন্ধনের জন্য সময় বেঁধে দিয়েছিল। নিবন্ধনের সময় স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম জমা দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। অন্যথায় তাদের সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার সরকারি বিজ্ঞপ্তিতে নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) নিবন্ধন না করা প্ল্যাটফর্মগুলোর অ্যাক্সেস বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে কোন কোন প্ল্যাটফর্মের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্পষ্টভাবে জানানো হয়নি।

যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পপো লাইভ এরই মধ্যে নিবন্ধন সম্পন্ন করেছে। কিন্তু ফেসবুকসহ কিছু প্ল্যাটফর্ম নিবন্ধন না করায় সেগুলোর সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, ‘আমরা তাদের নিবন্ধনের জন্য যথেষ্ট সময় দিয়েছি এবং বারবার অনুরোধ করেছি; কিন্তু তারা আমাদের অনুরোধ উপেক্ষা করেছে। তাই বাধ্য হয়ে তাদের সেবা দেশে বন্ধ করে দিতে হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X