কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে বাসচাপায় নওগাঁর ডিবির ওসি নিহত

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়। ছবি : সংগৃহীত
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়। ছবি : সংগৃহীত

গাজীপুরে পুলিশ লাইন্সের সামনে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ডিবি পুলিশের এক ওসির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওসির স্ত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইনের সামনে তিন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ওসির নাম মোস্তাফিজুর রহমান। তিনি নওগাঁ জেলা ডিবি পুলিশে কর্মরত ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ওসি মোস্তাফিজ হাসান সড়কের পাশে প্রাইভেটকারটি রেখে তার স্ত্রী লতিফা জেসমিনসহ পুলিশ লাইনে প্রবেশ করেন।

পরে রাস্তা পার হওয়ার সময় শিববাড়ি থেকে কাপাসিয়া গামী ‘পথের সাথী’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোস্তাফিজ হাসানকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, গুরুতর আহত লতিফা জেসমিনকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১০

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১১

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১২

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৩

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৪

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৫

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৬

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৭

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৮

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

২০
X