কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দু-একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : আমিনুল হক 

পল্লবীতে ফ্রি মেডিকেল-ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা
পল্লবীতে ফ্রি মেডিকেল-ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক বলেছেন, দেশের জনগণ দীর্ঘ ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। তবে দু-একটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। অবশ্য তাতে কোনো লাভ হবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্লবীতে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল-ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, দেশে দু-একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা তাদের আহ্বান জানাই, ভুল পথে ধাবিত হবেন না। আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে সব দলের অংশগ্রহণের মাধ্যমে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। জনগণ যেন ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি, স্থানীয় সমস্যার স্থায়ী সমাধান করা হবে। বর্তমানে আমরা রাজনৈতিক কর্মী, নাগরিক ও আপনাদের এলাকার সন্তান হিসেবে পাশে আছি। কিন্তু অনেক সমস্যা রয়েছে যেগুলো সমাধান করা সরকারের দায়িত্ব। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে, ইনশাল্লাহ, সব সমস্যার দ্রুত সমাধান হবে।

স্বাস্থ্যসেবা ও শিক্ষার প্রতিশ্রুতি দিয়ে কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে আমিনুল হক জানান, প্রতি মাসেই নিয়মিতভাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। ভবিষ্যতে প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক, মাতৃসদন হাসপাতাল ও সরকারি হাসপাতাল স্থাপন করা হবে। এ ছাড়া নিম্ন আয়ের মানুষের সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

অনুষ্ঠানে পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X