কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মুসলিম জনতার ধর্মীয় অনুভূতি রক্ষায় প্রশাসনের ব্যর্থতা উদ্বেগজনক

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

মুসলিম জনতার ধর্মীয় অনুভূতি রক্ষায় প্রশাসনের ব্যর্থতা উদ্বেগজনক বলে জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

শনিবার (০৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে দলটির মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী এ কথা বলেন। এ সময় তিনি রাজবাড়ীর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানান।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ইসলামের মৌলিক আকিদা খতমে নবুওয়ত মুসলমানের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কেউ যদি নিজেকে ইমাম মাহদী বা নবুওয়তের দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তবে তা সরাসরি শরিয়ত ও আকিদার পরিপন্থি। আশির দশক থেকে নুরাল পাগল এ ধরনের ভ্রান্ত দাবি চালিয়ে আসছিলেন, যা সাধারণ মুসলমানদের হৃদয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে এবং বিভিন্ন সময় সামাজিক অস্থিরতার জন্ম দিয়েছে।

তিনি বলেন, ধর্মীয় অনুভূতি আহত হওয়ার কারণে জনরোষ সৃষ্টি হলেও আইন হাতে তুলে নেওয়া ইসলাম সমর্থন করে না। দাঙ্গা-হাঙ্গামা, ভাঙচুর কিংবা সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হওয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনাও অত্যন্ত দুঃখজনক। পাশাপাশি মৃতদেহ পোড়ানো একটি নিন্দনীয় ও অগ্রহণযোগ্য কাজ। ইসলাম মানুষকে মর্যাদা দেয়, আর মৃতদেহ পোড়ানো সেই মর্যাদার পরিপন্থি। প্রশাসনের অদূরদর্শিতা ও ব্যর্থতার কারণেই এ ধরনের জঘন্য পরিস্থিতি তৈরি হয়েছে।

বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে কয়েক দফা দাবি জানানো হয়েছে। এগুলো হলো, ঘটনাগুলো সুস্থ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা, ভ্রান্ত দাবিদার, দরবার সংস্কৃতি ও কবরপূজা-সংক্রান্ত অনৈসলামিক কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, মরদেহ পোড়ানোর মতো নিন্দনীয় কার্যক্রম প্রতিরোধে প্রশাসনকে আরও সচেতন ও কার্যকর পদক্ষে নেওয়া এবং ভবিষ্যতে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১০

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১১

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১২

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৩

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১৪

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৫

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৬

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৭

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৮

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

২০
X