ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজার-হেলপারের

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাস। ছবি : কালবেলা
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাস। ছবি : কালবেলা

ফেনীতে বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুলের হাফেজিয়া এলাকায় এ ঘটনা দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুপারভাইজার রবিউল হোসেন ও হেলপার রফিকুল আলম। মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকার দিকে যাচ্ছিল বালুভর্তি ট্রাক ও শ্যামলী বাস। চাকায় সমস্যা দেখা দিলে হঠাৎ সড়কের উপরেই থামানোর চেষ্টা করে ট্রাকটি। পেছনে থাকা শ্যামলী বাসটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান বাসের সুপারভাইজার ও হেলপার।

আরও জানা গেছে, এ ঘটনায় আরও অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ কালবেলাকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১০

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১১

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১২

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৪

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৫

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

২০
X