‎জবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জকসু ও সম্পূরক বৃত্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ মিছিল শেষ হয়।

‎সমাবেশে শিক্ষার্থীরা ‘জকসু আমার অধিকার, প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে’; ‘তাড়াতাড়ি বৃত্তি দে, নইলে গদি ছেড়ে দে’; ‘বৃত্তি আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দুই দফা দাবি নিয়ে আন্দোলন চললেও প্রশাসন আশ্বাস দেওয়া ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আন্দোলনের পথে নামতে গিয়ে এর আগে শিক্ষার্থীরা পুলিশি বাধা ও হামলার শিকার হয়েছেন তারপরও প্রশাসনের এমন গড়িমসি হতাশাজনক। শিগগিরই দাবি পুরণ না করলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ সময় ইনকিলাব মঞ্চের সভাপতি নূর মোহাম্মদ বলেন, নিজ বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। অথচ বর্তমান ভিসি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। অবকাঠামোগত সমস্যায় শিক্ষার্থীরা ভুগছে। আন্দোলনকে ‘মব’ আখ্যা দেওয়া যায় না। দাবি মানতে বিলম্ব হলে প্রশাসনের চেয়ার টিকবে না।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব কিশোর আনজুম সাম্য বলেন, এখানে সবার দায়িত্ব আছে। আপনি যদি অসহায় হন, তবে দায়িত্ব ছেড়ে দিন। যত দিন যাবে, আন্দোলনের গতি আরও তীব্র হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১০

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১

১১ রানে হারল বাংলাদেশ

১২

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৩

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৪

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৫

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৬

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৭

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৮

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৯

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

২০
X