কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেলপথ অবরোধ, বিক্ষোভ

গাজীপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেলপথ অবরোধ ও বিক্ষোভ। ছবি : কালবেলা
গাজীপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেলপথ অবরোধ ও বিক্ষোভ। ছবি : কালবেলা

গাজীপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তা, প্রকৌশলী অধিকার আন্দোলনের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শত শত ডিপ্লোমা প্রকৌশলীদের অংশগ্রহণে গাজীপুরের শিমুলতলী রোডের মিস্টের সামনে থেকে মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ভুরুলিয়া এলাকায় গিয়ে ঢাকা রাজশাহী রেলরুটে অবস্থান করে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় শত শত ডিপ্লোমা প্রকৌশলীর অংশগ্রহণে গাজীপুরের শিমুলতলী রোডের মিস্টের সামনে থেকে মিছিলটি বের করা হয়, যা ভুরুলিয়া এলাকায় গিয়ে ঢাকা-রাজশাহী রেললাইনে অবস্থান করে।

আন্দোলনকারীরা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও অযৌক্তিক ৩ দফা দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। ১০ম গ্রেড বাতিল করে যারা মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবি উল্লেখ করে বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ করতে হবে। সব প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীদের অনুপাত ১:৫ করতে হবে।

ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩০ ভাগ পদোন্নতি নিশ্চিত করতে হবে।

ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কিছু বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের গুণগত মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থীর আনুপাতিক হার ১ অনুপাত ১২ করে শিক্ষক স্বল্পতা দূরীকরণের উদ্যোগ এবং কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১০

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১১

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১২

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৩

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৪

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৫

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৬

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৭

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৮

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৯

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

২০
X