খুলনা ব্যুরো
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

অপর পক্ষের হামলা, অভিমানে প্রাণ দিলেন বিএনপি নেতা

বিএনপি নেতা মোশারফ হোসেন। ছবি : কালবেলা
বিএনপি নেতা মোশারফ হোসেন। ছবি : কালবেলা

খুলনার পাইকগাছায় বিষপানে আত্মহত্যা করেছেন বিএনপি নেতা মোশারফ হোসেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোশারফ পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক ছিলেন।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পাইকগাছা পৌরসভা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ গ্রুপের অনুসারী হিসেবে সভাপতি প্রার্থী ছিলেন মিরাজ ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন সেলিম রেজা লাকী। অন্যদিকে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হকের অনুসারী হিসেবে সভাপতি প্রার্থী ছিলেন আসলাম পারভেজ এবং সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন কামাল আহমেদ সেলিম।

সেলিম রেজা লাকি কালবেলাকে বলেন, মোশারফ ছিলেন পাইকগাছা বিএনপির দুর্দিনের সঙ্গী। আওয়ামী আমলের অনেক মামলার আসামি তিনি। ৫ আগস্টের আগ পর্যন্ত তিনি ছিলেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক। সম্মেলনের দিন বিকাল ৩টার দিকে তার ওপর একপক্ষ হামলা করে। বিকেলে মোশারফ এটা সহ্য করতে না পেরে সন্ধ্যায় বাসায় গিয়ে বিষপান করে।

তিনি আরও বলেন, মোশারফ হোসেনকে সঙ্গে সঙ্গে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে আইসিইউ না পাওয়ায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, মোশারফ দলের ত্যাগী নেতা। তবে তিনি কেন বিষ খেয়েছেন আমরা জানি না। ব্যক্তিগত বা পারিবারিক অনেক সমস্যা থাকতে পারে। সম্মেলন নিয়ে কিছু হয়েছিল কি না জানি না।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান কাল‌বেলা‌কে ব‌লেন, মোশারফ না‌মে বিএন‌পি নেতা বিষ খে‌য়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গে‌ছেন বলে শুনে‌ছি। ত‌বে তি‌নি কী কার‌ণে বিষ খে‌য়ে‌ছেন, আমার জানা নেই। ১৮ তা‌রিখ এক‌টি মারামা‌রির খবর পাওয়া যা‌চ্ছে; কিন্তু আমরা অবগত নই, কারণ আমা‌দের কা‌ছে কেউ কোনো অভি‌যোগ ক‌রে‌নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১০

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১১

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১২

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৩

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৪

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৫

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৬

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৭

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৮

রামিসা হত্যা মামলার রায় আজ

১৯

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

২০
X