সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৪৮টি পূজা মণ্ডপে বিজিবির কঠোর নিরাপত্তা

বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। ছবি : কালবেলা
বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। ছবি : কালবেলা

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সীমান্তবর্তী ৪৮টি পূজা মণ্ডপে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম চালাচ্ছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ভোমরা বিওপির দায়িত্বাধীন ভোমরা পুরাতন হাটখোলা সার্বজনীন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার ও ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

এ সময় তারা স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং নগদ অর্থ ও মিষ্টি উপহার হিসেবে প্রদান করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, তাদের দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় ১৫টি বিওপি/ক্যাম্প ও একটি বেইজ ক্যাম্পের আওতায় পূজা অনুষ্ঠিত হবে। এসব এলাকায় ৪৮টি পূজা মণ্ডপের মধ্যে রয়েছে পদ্মশাখরা দুটি, ভোমরা একটি, গাজীপুর ৬টি, ঘোনা ৩টি, বাঁকাল ৪টি, বৈকারী একটি, কুশখালী ৩টি, তলুইগাছা দুটি, কাকডাঙ্গা ৪টি, ঝাউডাঙ্গা ১৫টি, মাদরা একটি, হিজলদী দুটি ও চান্দুরিয়া দুটি।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, সীমান্তবর্তী এলাকায় প্রতিটি পূজা মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ ও গোয়েন্দা নজরদারি নেওয়া হয়েছে। সম্ভাব্য অনুপ্রবেশ, চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতকারীদের তৎপরতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

তিনি আরও বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের পক্ষ থেকে ইতোমধ্যে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। যাতে তাৎক্ষণিক নিরাপত্তা সহযোগিতা দেওয়া সম্ভব হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X