মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মাগুরায় বিএনপিতে যোগ দিলেন ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

মাগুরায় শপথ পাঠ করে বিএনপিতে যোগদান অনুষ্ঠান। ছবি : কালবেলা
মাগুরায় শপথ পাঠ করে বিএনপিতে যোগদান অনুষ্ঠান। ছবি : কালবেলা

মাগুরার শালিখায় এক গ্রামের ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষ বিএনপিতে যোগদান করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ধনেশ্বরগাতি ইউনিয়নের মান্দের পাড়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঙ্গে শপথ পাঠ করে বিএনপিতে যোগদান করেন।

এ সময় বিএনপিতে যোগদানকারীদের উদ্দেশে নয়ন বলেন, আমরা সবাই একে অপরের ভাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সুখে-দুঃখে একে অপরের পাশে থাকব। তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।

তিনি বলেন, পূজার সময় প্রতিটি মন্দিরে বিএনপির স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের চার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা স্লোগান দেন ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।’

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X