চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৫ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জেলা জামায়াতের আমিরসহ ৬ নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমিরসহ ৬ নেতাকর্মী গ্রেপ্তার। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমিরসহ ৬ নেতাকর্মী গ্রেপ্তার। ছবি : কালবেলা

জামায়াতের জেলা আমির, চুয়াডাঙ্গা পৌর আমির এবং শিবিরের সাবেক জেলা সেক্রেটারিসহ মোট ছয়জনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে চুয়াডাঙ্গা শহরের পুরাতন জেলখানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় জামায়াতের গ্রেপ্তারকৃত নেতারা একটি মাইক্রোবাসযোগে বিয়ের অনুষ্ঠানে আলমডাঙ্গায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে কালবেলাকে জানিয়েছেন জামায়াত নেতা অ্যাডভোকেট রাসেল।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল খালেকের ছেলে জেলা জামায়াতের আমির অ্যাড. মো. রুহুল আমিন (৪৫), মো. খলিলুর রহমানের ছেলে পৌর জামায়াতের আমির অ্যাড. মো. হাসিবুল ইসলাম (৩৯), মো. আজিজুল হকের ছেলে জামায়াত কর্মী মো. মহাসিন আলি (২৬), মো. শহিদুল ইসলামের ছেলে চুয়াডাঙ্গা জেলা শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির (২৭), মৃত ইউসুফ আলীর ছেলে দৈনিক সংগ্রামের দামুড়হুদা প্রতিনিধি মো. মাসুম বিল্লাহ (৪২) ও আবু জাফরের ছেলে অ্যাড. রুহুল আমিনের ড্রাইভার মো. মিনারুল ইসলাম (২৯)।

গ্রেপ্তার করা নেতাদের আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১১

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১২

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৩

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৫

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৬

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৭

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

২০
X