মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ১০ রোগীকে বিনামূল্যে ব্রেস্ট ক্যানসার চিকিৎসা দিবে সিএসসিআর

ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাসের ব্যানার। ছবি : কালবেলা
ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাসের ব্যানার। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ড. শাহাদাত হোসেনের নেতৃত্বে অক্টোবর মাসব্যাপী ‘ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস’ পালন করা হবে। এর মধ্যে মেয়রের সুপারিশক্রমে ১০ জন ব্রেস্ট ক্যানসার আক্রান্ত রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করবে সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার (সিএসসিআর)।

বুধবার (০১ অক্টোবর) থেকে এ কর্মসূচি শুরু হবে।

সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার যৌথ আয়োজনে এ উদ্যোগ পাচ্ছে নতুন মাত্রা।

জানা গেছে, বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন হবে। এতে অংশ নেবেন শহরের বিশিষ্ট নাগরিক, চিকিৎসক, নার্স, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সিটি করপোরেশনের শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা।

দুপুর ১টা ৩০ মিনিটে সিএসসিআরের কনফারেন্স রুমে বিনামূল্যে ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ও কনসালটেশন কার্যক্রমের উদ্বোধন করবেন চসিক মেয়র।

মাসজুড়ে প্রতি শনিবার, সোমবার ও বুধবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিএসসিআরে বিনামূল্যে স্ক্রিনিং ও কনসালটেশন চলবে। নিবন্ধিত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। নিবন্ধনের জন্য সিএসসিআরের দ্বিতীয় তলার হেল্পডেস্কে যোগাযোগ করতে হবে।

সিএসসিআরের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী বলেন, দেশে মানুষের ধারণা—ক্যানসার মানেই মৃত্যু। কিন্তু দ্রুত শনাক্ত করা গেলে রোগীর সারভাইভাল রেট অনেক বেশি হয়। এক্ষেত্রে নারী-পুরুষ উভয়কেই সচেতন করতে হবে।

স্ক্রিনিং সুবিধা নিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের বেস্ট টিম স্ক্রিনিং করবে। রোগীদের ব্রেস্টসংক্রান্ত যে কোনো সমস্যা মহিলা কনসালটেন্টরাই দেখবেন। প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশাপাশি আমরা ১০টি ফ্রি ব্রেস্ট ক্যানসার অপারেশন করব। এর জন্য মেয়রের সুপারিশের প্রয়োজন হবে। মেডিসিন থেকে শুরু করে অপারেশনের যাবতীয় খরচ আমরাই বহন করব। যতজন রোগী আসবেন, সবাই বিনামূল্যে এ সেবা পাবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X