রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশে পাঠানোর ফাঁদে মানুষকে ‘পথে বসানো’ সেলিম গ্রেপ্তার

গ্রেপ্তার সেলিম ওরফে সুমন। ছবি : কালবেলা
গ্রেপ্তার সেলিম ওরফে সুমন। ছবি : কালবেলা

রংপুরের পীরগঞ্জে ‘ডিজিটাল গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠান খুলে ইউরোপ-আমেরিকাসহ নানা দেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সেলিম ওরফে সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা তাকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, ভুয়া একটি প্রতিষ্ঠান খুলে মানুষকে বিদেশ পাঠানোর স্বপ্ন দেখাতো সুমন ওরফে সেলিম। ভাগ্যবদলের স্বপ্নে বিদেশ যাওয়ার আশায় কেউ বিক্রি করত ভিটেমাটি, কেউ আবার ধারদেনা করে তুলে দিত মোটা অঙ্কের টাকা। কিন্তু টাকা হাতে পেলেই সেলিম আর ধরা দিত না। তার প্রতারণার ফাঁদে পড়ে পথে বসেছে অনেক পরিবার।

সেলিমের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বালাটারী গ্রামে। তিনি পীরগঞ্জ উপজেলার ওসমানপুর এলাকায় বসবাস করছিলেন। পৌরসভার প্রজাপাড়ায় ‘ডিজিটাল গ্রুপ’ পরিচালনা করে তিনি মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতেন। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি গা-ঢাকা দিয়ে আসছিলেন।

প্রতারণার শিকার নূর মোহাম্মদ নামের এক ব্যক্তিসহ মোট ১৭ জন ভুক্তভোগী পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। এতে প্রায় ৪৬ লাখ ৩১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। পরে গত ১৭ সেপ্টেম্বরে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে প্রতারণার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হলে প্রযুক্তিগত সহায়তায় তাকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আরও কারো সংশ্লিষ্টতা আছে কিনা, তা আমরা খতিয়ে দেখছি। প্রতারকচক্র যতই শক্তিশালী হোক, তাদেরকে আইনের আওতায় আনা হবে। তবে বিদেশে গমনসহ যেকোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার অনুরোধ জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১০

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১১

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১২

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৩

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৪

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৫

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৭

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৮

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৯

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

২০
X