সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

মর্গে পড়ে আছে অজ্ঞাত দুই নারীর লাশ

সাতক্ষীরা সদর হাসপাতাল। ছবি : সংগৃহীত
সাতক্ষীরা সদর হাসপাতাল। ছবি : সংগৃহীত

সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পড়ে আছে অজ্ঞাত দুই নারীর লাশ। তাদের একজন সড়ক দুর্ঘটনায় এবং অন্যজন অসুস্থ অবস্থায় মারা গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে সড়ক দুর্ঘটনায় আহত এক অজ্ঞাতপরিচয় নারীকে (৭০) সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।

পথচারী ও পালাশপোল এলাকার মৃত কাজী মুবিনের ছেলে সম্রাট জানান, শহরের ঋশিল্পী সংলগ্ন আব্বাস গার্ডেন এলাকায় ওই নারীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অপরদিকে, সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে আরেকজন অজ্ঞাতপরিচয় নারীকে (৫০) অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হয়। মাত্র ১০ মিনিট পর ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান। শহরের ইটাগাছা এলাকায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুর রহমান কালবেলাকে বলেন, অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মমতাজ মজিদ কালবেলাকে বলেন, দুজন নারীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১১

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৩

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৮

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৯

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

২০
X