কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে : ব্যারিস্টার অসীম

হাজারীবাগ বাজারের সামনে এক মানববন্ধনে বক্তব্যকালে নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি : কালবেলা
হাজারীবাগ বাজারের সামনে এক মানববন্ধনে বক্তব্যকালে নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি : কালবেলা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, বিএনপি জনগণের ভোটে আগামীতে দেশ সেবার সুযোগ পেলে পরিকল্পিতভাবে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে হাজারীবাগ বাজারের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি দেশের আমূল পরিবর্তনে কাজ করবে। সব মানুষ যাতে নগরজীবনে সুবিধা ভোগ করতে পারেন সেদিকে দৃষ্টি থাকবে। এজন্য অবিলম্বে একটি নির্বাচন দিতে হবে। নির্বাচনে পুলিশ, প্রশাসনসহ সংশ্লিষ্টদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কেউ যদি পক্ষপাতিত্ব করেন এবং যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবেন জনগণকে সঙ্গে নিয়ে তাদেরও প্রতিহত করা হবে।

ব্যারিস্টার অসীম দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ১৯ দফার ভিত্তিতে দেশ পরিচালনা করে দেশকে অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। তিনি দেশের মানুষের মুক্তির জন্য কাজ করেছিলেন। তার লক্ষ্য ছিল একটি আত্মনির্ভরশীল দেশ প্রতিষ্ঠা করা।

বর্জ্য ব্যবস্থাপনায় পরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ, এডিস মশা নিধন ও লার্ভা ধ্বংসে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবিতে হাজারীবাগ বাজারের সামনে ঢাকা-১০ সংসদীয় আসনের বিএনপি, অঙ্গসংগঠন ও সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাজারীবাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. রেজা ফয়সালের সঞ্চালনায় বক্তব্য দেন- নিউমার্কেট থানা বিএনপির আহ্বায়ক মতিউর রহমান, হাজারীবাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, ২২ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হল আরজু, ১৪ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সহ সভাপতি বেলাল হুসেন, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আমির হুসেন, যুবদল সভাপতি মিজান বেপারী, হাজারীবাগ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মুরাদ হুসেন ও শ্রমিক দলের সভাপতি মো. শাহালম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১০

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১১

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১২

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৩

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৪

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৫

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৬

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৭

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৮

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৯

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

২০
X