শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

অন্ধকারে কৃষকের লটকন বাগান কেটে দিল দুর্বৃত্তরা

নরসিংদীর শিবপুরে রাতের আঁধারে ৬০টি লটকন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
নরসিংদীর শিবপুরে রাতের আঁধারে ৬০টি লটকন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

নরসিংদীর শিবপুরে রাতের আঁধারে ৬০টি লটকন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার যোশর ইউনিয়নের সৈকারচর গ্রামের কৃষক আবদুল লতিফ মিয়ার বাগানের এসব গাছ কেটে দেওয়া হয়।

বুধবার (০১ অক্টোবর) সকালে বাগানে গিয়ে তিনি গাছগুলো কাটা দেখতে পান। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাগান মালিক।

ভুক্তভোগী আ. লতিফ মিয়া সৈকারচর গ্রামের মৃত সামসুজ্জমানের ছেলে।

বাগান মালিক আবদুল লতিফ মিয়া জানান, রাতের আঁধারে আমার ২৫০ শতাংশ জমিতে বাগানের ৫-৬ বছর বয়সী ৬০টি লটকন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। প্রতিটি গাছে এবার প্রথম লটকন ধরছিল। গাছগুলো কেটে আমার ১৫ লাখ টাকার ক্ষতি করেছে। এলাকার সবার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। কারও সঙ্গে কোনো পূর্বশত্রুতা বা খারাপ সম্পর্ক না থাকায় কাউকে সন্দেহ করা সম্ভব হচ্ছে না।

তবে তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় কেউ ছাড়া দূর থেকে এসে একসঙ্গে এতগুলো গাছ কেটে ফেলা কারও পক্ষে সম্ভব নয়।

এলাকাবাসী জানান, সমাজে চলতে গেলে মানুষের সঙ্গে মানুষের মনোমালিন্য হতে পারে। সে জন্য এভাবে বাগানের গাছ কেটে দেবে, তা মেনে নেওয়া যায় না। দুর্বৃত্তদের আমরা বিচার এবং তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১০

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১১

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১২

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৩

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৬

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৭

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৯

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

২০
X