দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সিন্ডিকেটের কবলে মাছ-সবজি বাজার, ক্রেতাদের নাভিশ্বাস

পটুয়াখালীর দুমকির স্থানীয় একটি বাজার। ছবি : কালবেলা
পটুয়াখালীর দুমকির স্থানীয় একটি বাজার। ছবি : কালবেলা

পটুয়াখালীর দুমকিতে মাছ ও তরকারির বাজার এখন সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। এতে ক্রেতাসাধারণ চরম ভোগান্তিতে পড়েছেন। পার্শ্ববর্তী মৌকরণ, বগা ও কলসকাঠি বাজারের তুলনায় দুমকির পীরতলা বাজারে নিত্যপণ্য ২০ থেকে ৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে নিজেদের মতো করে দাম নির্ধারণ করছেন। এতে নিম্নআয়ের মানুষের বাজার খরচ বেড়ে যাচ্ছে। আশপাশের বাজারগুলোতে তুলনামূলক কম দামে পণ্য বিক্রি হলেও দুমকিতে তা নিয়ন্ত্রণের বাইরে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, আলু, পেঁয়াজ, মরিচ, টমেটোসহ বিভিন্ন সবজি এবং স্থানীয় নদীর মাছ স্বাভাবিক দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানান, অন্য বাজারে যেতে সময় ও অতিরিক্ত ভাড়া লাগে, তাই বাধ্য হয়েই বেশি দামে কিনতে হচ্ছে।

তরকারী ব্যবসায়ী অলিউর রহমান মৃধা বলেন, ‘পাইকারি বাজারেই দাম বেশি আসছে, আর পরিবহন খরচও বেড়েছে।’

তবে ক্রেতাদের দাবি, পাইকারি বাজার স্থিতিশীল থাকলেও দুমকিতে সিন্ডিকেটের কারণে অস্বাভাবিকভাবে দাম বাড়ানো হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ সম্ভব নয়। তা না হলে নিত্যপণ্যের দাম আরও অস্থিতিশীল হয়ে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে কেনার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

পীরতলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহীন খান স্বীকার করে বলেন, ‘সিন্ডিকেটের বিষয়টি সত্য। সমিতির পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও অনেক ব্যবসায়ী ন্যায্যমূল্যে বিক্রি না করে বেশি দাম নিচ্ছে। শিগগিরই বৈঠক করে কঠোর নির্দেশনা দেওয়া হবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক বলেন, ‘বাজার মনিটরিং জোরদার করা হবে। কেউ ইচ্ছাকৃতভাবে দাম বাড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X