সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কাঠবোঝাই ট্রলি উল্টে হেলপার নিহত

সাতক্ষীরা থানা। ছবি : কালবেলা
সাতক্ষীরা থানা। ছবি : কালবেলা

সাতক্ষীরা-যশোর সড়কে কাঠবোঝাই ট্রলি উল্টে হেলপার অসীম মণ্ডল (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক জাহাঙ্গীর আলম (৪৫)।

রোববার (৫ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অসীম মণ্ডল সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকার বাসিন্দা। আর আহত জাহাঙ্গীর আলম উপজেলার শিকড়ি গ্রামের বাসিন্দা। জাহাঙ্গীর সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, কলারোয়া থেকে আসা কাঠবোঝাই ট্রলিটি ছয়ঘরিয়া এলাকায় এলে ট্রলির পেছনের একটি চাকা পাংচার হয়ে গেলে ট্রলিটি উল্টে যায়। এ সময় ট্রলিতে থাকা হেলপার অসীম কাঠচাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের সদর হাসপাতালে নেওয়ার পথে অসীমের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক কালবেলাকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১০

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৭

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৮

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৯

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

২০
X