কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে দরজা ভেঙে মিলল বিএনপি নেতার মরদেহ

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু (৫০) মারা গেছেন। শনিবার (০৪ অক্টোবর) রাতের কোনো এক সময় ঢাকার ধানমন্ডিতে ছোট ভাইয়ের বাসায় তিনি মারা যান।

শনিবার রাত থেকে মোবাইল ফোন বন্ধ ছিল। পরে রোববার সকালে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুর খবর চুয়াডাঙ্গায় পৌঁছলে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনপি নেতা শিপলু ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি চুয়াডাঙ্গা কোর্টপাড়ার প্রয়াত মির্জা আবদুল হক ও মির্জা আমেনা হকের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা ফরিদুল ইসলাম শিপলু বছরখানেক আগে হার্টে রিং স্থাপন করেন। গত দুই দিন আগে চেকআপের জন্য তিনি ঢাকায় গিয়েছিলেন। শনিবার রাতে ঢাকার ধানমন্ডিতে সোবহানবাগ এলাকায় ছোট ভাই মির্জা সায়েম মাহমুদের বাড়িতে একাই ছিলেন। ওই রাত ১২টার পর থেকে তার মোবাইল রিসিভ হচ্ছিল না। রোববার সকালে তার ছোট ভাই রাতুল ওই বাড়িতে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাকে মৃত অবস্থায় দেখতে পান।

বিএনপির এই নেতার মৃত্যুর খবরে সেখানে ছুটে যান বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। তারা পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

শিপলুর স্ত্রী শিমু খাতুন জানান, তাদের ধারণা রাতে ঘুমের মধ্যে আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে শিপলু মারা গেছেন।

শিপলুর ছোট ভাই নেত্রকোনা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বিপুল জানান, সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গায় তার জানাজা ও দাফন সম্পন্ন হবে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, বিএনপি দলের একজন নিবেদিত মানুষকে হারাল। তার মৃত্যুতে চুয়াডাঙ্গা বিএনপির অপূরণীয় ক্ষতি হলো। আমরা তার আকস্মিক ও অকাল মৃত্যুতে শোকাহত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X