খুলনা ব্যুরো
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নিজ বাড়িতে বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

খুলনার বটিয়াঘাটায় সুফিয়া বেগম নামে এক বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) উপজেলার শান্তিনগর এলাকায় নিজ বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত সুফিয়া বেগম একাই ওই বাড়িতে থাকতেন। তার ছেলে ও স্বজনরা খুলনা শহরে বসবাস করেন। সকালে স্থানীয়রা বাড়ির উঠানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ দুপুরের দিকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, নিহতের মাথার পেছনের দিকে ৪টি কোপ দেওয়া হয়েছে। এমনকি তার মুখেও ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহমান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা করেছেন।

বটিয়াঘাটা থানার ওসি মোস্তফা খায়রুল বাশার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X