চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

লবণের মাঠ ও চিংড়ি ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ

চট্টগ্রামের বাঁশখালীর একটি লবণের মাঠ। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীর একটি লবণের মাঠ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে লবণের মাঠ ও চিংড়ি ঘের দখল নিয়ে ‘মনসুর গ্রুপ’ ও ‘কবির গ্রুপ’ নামে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছররা গুলিতে দুই কিশোরসহ চারজন আহত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার পশ্চিম সরল এলাকায় দফা দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- আবু তাহের (৫৫) ও মো. রুবেল (২১)। আহত দুই কিশোরের নাম জানা যায়নি। আহত ব্যক্তিরা কে কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, আবুল মনসুর ও কবির আহমদ নেতৃত্বাধীন দুগ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। আধিপত্য বিস্তার ও দখল নিয়ে আগেও কয়েকবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌরভ দেব বলেন, রাত সাড়ে ৯টার দিকে আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারের পাশাপাশি সরকারি খাসজমিতে চিংড়ির ঘের করা নিয়ে দুপক্ষের মধ্যে প্রায়ই মারামারির ঘটনা ঘটছে। এ নিয়ে সোমবার রাতে আবারও দুটি পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে কয়েকজন আহত হন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X