শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তা শামীমা ও সহযোগী গ্রেপ্তার

দুদকের অভিযানে ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও সহযোগী হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : কালবেলা
দুদকের অভিযানে ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও সহযোগী হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : কালবেলা

যশোরের বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও সহযোগী হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন বাদী হয়ে মামলা করেন। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের সোপর্দ করা হয়েছে।

এর আগে সোমবার (৬ অক্টোবর) দুদকের যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। দুদকের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সালাউদ্দীনের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিবুর রহমানের ঘুষ লেনদেনের ঘটনায় দুদক অভিযান চালায়। এ সময় একজনকে হাতেনাতে আটক করা হয়। দুদকের প্রাথমিক অনুসন্ধানে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ও আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়।

রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার কাস্টমস হাউস বেনাপোলের শুল্কায়ন গ্রুপ-৬ এ কর্মরত। হাসিবুর রহমান দীর্ঘদিন ধরে তার দপ্তরে ‘নিজস্ব লোক’ হিসেবে কাজ করতেন। তিনি সিএন্ডএফ এজেন্টদের কাছ থেকে শুল্কায়ন ফাইল অনুমোদনের বিনিময়ে ঘুষ আদায় করে শামীমা আক্তারের হাতে পৌঁছে দিতেন। গত ৫ ও ৬ অক্টোবর হাসিবুর রহমান মোট ২ লাখ ৭৬ হাজার টাকা ঘুষের অর্থ সংগ্রহ করে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের দপ্তরে দেওয়ার উদ্দেশ্যে আসেন। এ সময় দুদকের দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

আরও জানা গেছে, জিজ্ঞাসাবাদে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার স্বীকার করেন– তিনি হাসিবুর রহমানকে ব্যক্তিগতভাবে চেনেন এবং ৬ অক্টোবর তার সঙ্গে দুবার মোবাইল ফোনে কথা বলেছেন। দুদকের পাওয়া তথ্য অনুযায়ী, শামীমা আক্তার ২০২৫ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে হাসিবুর রহমানকে বিভিন্ন সময় বিকাশ অ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর নির্দেশ দেন।

দুদক জানায়, যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য আমদানি ও ঘুষ লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে যশোর থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এনফোর্সমেন্ট টিম বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব, মূল্যায়ন ও প্রশাসনিক শাখাসহ বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। অভিযানকালে টিম ঘুষের লেনদেনের অভিযোগের সত্যতা পায় এবং ঘটনাস্থল থেকে ঘুষের নগদ টাকা উদ্ধারসহ রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিবুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা/এসআই/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১১

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১৩

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১৪

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৫

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৬

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৭

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৮

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৯

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

২০
X