বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

খেলায় পক্ষপাতিত্বের অভিযোগে রেফারির ওপর হামলা করে সমর্থকরা। ছবি : কালবেলা
খেলায় পক্ষপাতিত্বের অভিযোগে রেফারির ওপর হামলা করে সমর্থকরা। ছবি : কালবেলা

বরিশালে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পক্ষপাতিত্ব করে অন্য দলের বিজয় নিশ্চিত করার অভিযোগে রেফারির ওপর হামলা করেছে পরাজিত দলের সমর্থকরা। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

হামলার শিকার রেফারির নাম মো. আব্দুর রহিম। তিনি ভোলা জেলার রেফারি। ডিসি গোল্ডকাপ টুর্নামেন্টে খেলা পরিচালনার জন্য তাকে বরিশালে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে চলমান বরিশাল জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের বরিশাল সদর বনাম মুলাদী উপজেলা দলের খেলা ছিল। খেলাটি শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। ফলে ৯০ মিনিটের খেলায় কোনো পক্ষই গোল দিতে পারেনি।

পরে টাইব্রেকারে ২-১ গোলে বরিশাল সদর উপজেলা দল বিজয়ী হয়। বিজয়ের বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে দর্শক সারিতে থাকা মূলাদীর দর্শকরা রেফারি আব্দুর রহিমের ওপর হামলা করেন। এ সময় অনুষ্ঠান মঞ্চে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনও উপস্থিত ছিলেন। তার সামনেই ঘটে এ ঘটনা।

খেলোয়াড় ও মুলাদীর দর্শকদের অভিযোগ, খেলায় মুলাদী উপজেলা দলের বিজয় নিশ্চিত ছিল। কিন্তু রেফারি আব্দুর রহিম ইচ্ছাকৃতভাবে পক্ষপাতিত্ব করেছেন। তিনি মুলাদী দলের একটি নিশ্চিত গোল আটকে দিয়েছেন অফ সাইডের অজুহাতে।

এ ছাড়া মুলাদী দল একটি পেনালটি শট পেয়েছিল, সেটাও দেননি তিনি। অথচ মুলাদী দলকে অহেতুক একটি পেনালটি দিয়েছেন। এসব করে রেফারি মুলাদীকে হারিয়ে বরিশাল সদরকে বিজয়ী করেছে। এ কারণে দর্শক সারিতে থাকা মুলাদীর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে খেলা শেষে রেফারির ওপর হামলা করেন।

বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলা শেষ হওয়ার পরপরই কিছু উচ্ছৃঙ্খল দর্শক এ অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটিয়েছে। তবে বড় কোনো ঝামেলা হয়নি।

তিনি আরও বলেন, ঘটনার সময় আমি কিছুটা দূরে অবস্থান করছিলাম। ঘটনার সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। এখানে যে মারামারি হয়েছে আসলে তা নয়, একটু হাতাহাতি হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, রেফারির ভুল সিদ্ধান্ত কি না সেটা তো আমাদের বলা সম্ভব নয়। রেফারি যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। খেলায় যাতে পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে সে জন্য ভোলা থেকে রেফারি আনা হয়েছে। তাদের দিয়ে দায়িত্ব পালন করানো হয়েছে। এখন তারা কোনো ভুল করলে সেটা রেফারি অ্যাসোসিয়েশন আছে, তারা দেখবে।

তিনি বলেন, জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। পরে প্রতিটি খেলায় পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রাখার জন্য তিনি সম্মতি দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X