বেনাপোল (শার্শা) যশোর
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বেনাপোলে মফিকুল হাসান তৃপ্তির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক। ছবি : কালবেলা
যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির উদ্যোগে বেনাপোলে এক শান্তিপূর্ণ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বেনাপোল বলফিল্ড মাঠ প্রাঙ্গণে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বেনাপোল পৌরসভার সবকটি ওয়ার্ডের উন্নয়নের সার্বিক রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণসহ বিস্তৃত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, শিক্ষিত তরুণদের যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ দেওয়া হবে। আর যতদিন তারা চাকরি না পাবেন, ততদিন তাদের জন্য বেকার ভাতা চালু করা হবে।

তিনি দেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, কর্মী-সমর্থকসহ উপস্থিত সবার মঙ্গল কামনা করে দোয়া চান।

উঠান বৈঠক ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় নেতাকর্মীরা বলেন, তৃপ্তি সাহেবের প্রচারণা এখন শার্শাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। এটি নির্বাচনী মাঠে নতুন গতি আনবে।

তারা আরও বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X