সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

দেশে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল বিচ ক্রিকেট 

দেশে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল বিচ ক্রিকেট 

বাংলাদেশে প্রথমবারের মতো কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল করপোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫। আগামী ২১-২৩ নভেম্বর আয়োজিত এই তিন দিনের উৎসবকে ঘিরে কক্সবাজার রূপ নেবে ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদনের মিলনমেলায়। বাংলাদেশ ক্রিকেটে আরাফাত রহমান কোকোর অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে।

টুর্নামেন্টে অংশ নেবে দেশের শীর্ষ ১৬টি করপোরেট দল, যেখানে থাকবেন প্রায় ৩২০ এর অধিক খেলোয়াড়, ম্যানেজার ও নির্বাহী কর্মকর্তা। ক্রিকেটের পাশাপাশি আয়োজনের অংশ হিসেবে থাকছে কনসার্ট, দেশীয় ও আদিবাসী সাংস্কৃতিক পরিবেশনা, ফুড ফেস্টিভ্যাল এবং বিচ ক্লিনিং ক্যাম্পেইনসহ সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম। প্রতিদিন প্রায় ২০ হাজার দর্শক এবং কোটি সংখ্যক ডিজিটাল দর্শকের অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠবে এক অনন্য জাতীয় উৎসব।

বুধবার (৯ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে একটি অ্যানাউন্সমেন্ট প্রেস মিট অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অরা ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রবিউর রহমান (রবিন), পরিচালক আহসান আলী, ইমরান হোসেন বাধন, তুহিন বেপারী এবং চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল। এছাড়াও অনুষ্ঠানে ইমপ্লিমেন্টেশন পার্টনার স্পেলবাউন্ড এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুল বাশার সুমন বলেন, আমাদের দেশের ক হাউসগুলো যদি এভাবেই খেলাধুলা, সমাজ ও পরিবেশের উন্নয়নে এগিয়ে আসে, তবে বাংলাদেশ আরও প্রাণবন্ত, আরও ইতিবাচক এক দৃষ্টান্ত হয়ে উঠবে।

অনুষ্ঠানের সভাপতি মো. ইব্রাহিম খলিল বলেন, এই আয়োজন কেবল একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি আমাদের জাতীয় ঐক্য, করপোরেট সম্প্রীতি, সংস্কৃতির উৎসব এবং পর্যটন প্রসারের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

অতিথিরা আরও জানান, সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে Physically Challenged Cricketers Cricket Carnival- Season । বাংলাদেশের ইতিহাসে এটি হবে শারীরিকভাবে চ্যালেঞ্জড ক্রিকেটারদের প্রথম জাতীয় পর্যায়ের উৎসবমুখর টুর্নামেন্ট। দেশের আটটি বিভাগ থেকে ৮টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। এ ছাড়া এবারের বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে আগামী ১২ ডিসেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ভিক্টোরি ম্যারাথন প্রতিযোগিতা যা সবার জন্য উন্মুক্ত থাকবে।

আরাফাত রহমান কোকো মেমোরিয়াল করপোরেট বিচ ক্রিকেট টুর্নামেন্ট শুধুই একটি প্রতিযোগিতা নয়; এটি কক্সবাজারের সমুদ্রসৈকতকে জীবন্ত ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। বিচ ক্রিকেটের মাধ্যমে খেলোয়াড় ও দর্শকরা এক অনন্য অভিজ্ঞতা পাবেন, যেখানে ক্রীড়া, সংস্কৃতি এবং সামাজিক দায়বদ্ধতা একসঙ্গে মিলিত হয়ে উৎসবের আনন্দ বাড়াবে। সমুদ্রের তীরে খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ক্রীড়ার প্রতি উৎসাহিত করা এবং দেশের করপোরেট ও ক্রীড়া সম্প্রদায়ের মধ্যে একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি করা এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X