সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মিঠু বিশ্বাস নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) ভোরে রাজধানীর তেজগাঁও থানা এলাকার তেজকুনিপাড়া থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৫ বছর বয়সী ওই তরুণী প্রাইভেট পড়ানো শেষে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বাড়ি ফেরেন। বাসায় গিয়ে দেখেন, তার মা বাইরে গেছেন এবং বাসায় তালা ঝুলছে। পাশের এক চা-দোকানির কাছে রাখা চাবি নিতে গেলে সোহেল রোজারিও তার গতিবিধি অনুসরণ করেন। পরে বিপ্লব ও মিঠু বিশ্বাসের সঙ্গে মিলে তরুণীকে অনুসরণ করেন তারা।

সন্ধ্যা ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল তরুণীকে তার বাসায় নিয়ে যান। সেখানে অন্য দুই আসামির সহায়তায় তরুণীকে ধর্ষণ করেন। ধর্ষণের পর সোহেল রোজারিও তরুণীকে হুমকি দিয়ে বলেন, ‘ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলব।’

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তেজকুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে রোববার ভোরে মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামি বর্তমানে পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১০

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১১

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১২

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৩

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৪

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৫

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৬

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৭

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৮

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৯

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

২০
X