সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফাঁদ পেতে অন্যকে ফাঁসাতে গিয়ে জনতার হাতে ধরা

অন্যকে ফাঁসাতে গিয়ে জনতার হাতে আটক দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
অন্যকে ফাঁসাতে গিয়ে জনতার হাতে আটক দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা শহরে অন্যকে ফাঁসাতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন দুজন। পরে স্থানীয়রা দুজনকে পুলিশের হাতে তুলে দেন।‌ শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের শ্যামলীপাড়া (শ্যাকড়াতলা) মোড়ে এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন—আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা খালিদ হোসেন ও তার সহযোগী তরুণী চুয়াডাঙ্গা শহরের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালিদ নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিলেন। একই পরিচয়ে তিনি বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকেও প্রভাব খাটানোর চেষ্টা করতেন। নিজ এলাকায় সুবিধা করতে না পেরে তিনি শ্বশুরবাড়ি এলাকায় বসবাস শুরু করেন ও সেখানে নতুন করে প্রতারণার ফাঁদ গড়ে তোলেন।

শনিবার সন্ধ্যায় বাগানপাড়ার একটি নির্জন বাড়িতে এক নারীর সহায়তায় নতুন একটি ফাঁদ পেতেছিলেন খালিদ। পরিকল্পনা অনুযায়ী, ওই নারী এক ব্যক্তিকে মাদক দিয়ে ফাঁসানোর কৌশল নেন। কিন্তু সন্দেহজনক আচরণে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে খালিদ ও ওই নারীকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের কাছ থেকে এক বোতল নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। ‌খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, বাগানপাড়া এলাকা থেকে খালিদ নামের এক যুবক ও এক নারীকে আটক করা হয়েছে। খালিদ পূর্বেও নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচয় দিয়ে থানায় এসে বিভিন্ন সুবিধা নিতে চেয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X