চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

হাত ধোয়ার অভ্যাসে কমবে রোগ, গড়বে সুস্থ সমাজ : চসিক মেয়র

চট্টগ্রাম সার্কিট হাউসে ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫’  পালন। ছবি : কালবেলা
চট্টগ্রাম সার্কিট হাউসে ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫’ পালন। ছবি : কালবেলা

‘নিজে হাত ধুবেন, অন্যকেও অনুপ্রাণিত করবেন হাত ধোয়ার জন্য’— এ আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তার মতে, নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই পারে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে।

বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫’ উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ আহ্বান জানান।

মেয়র ডা. শাহাদাত বলেন, ‘হাত হলো রোগ জীবাণু বহনের সবচেয়ে সহজ মাধ্যম। তাই খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর কিংবা অসুস্থ ব্যক্তির সংস্পর্শে আসার পর সাবান ও বিশুদ্ধ পানি দিয়ে হাত ধোয়া অত্যন্ত জরুরি। করোনাকালে আমরা হাত ধোয়ার অভ্যাসে ছিলাম, কিন্তু সময়ের সঙ্গে অনেকেই তা ভুলে যাচ্ছি— এ অভ্যাসে ফিরতে হবে।’

তিনি বলেন, ‘হাত ধোয়ার পাশাপাশি বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। এগুলোই একটি সুস্থ সমাজের মূল ভিত্তি। সরকার ও স্থানীয় প্রশাসনের বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানো এখন সময়ের দাবি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ব্যক্তিগত ও সামাজিকভাবে অসংখ্য রোগ প্রতিরোধ করা সম্ভব। এটি একটি ছোট অভ্যাস, কিন্তু এর সুফল অসীম।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X