ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তির লড়াই কোনো আইন বা সংবিধান মেনে হয় না : ব্যারিস্টার ফুয়াদ

ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : কালবেলা
ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : কালবেলা

মুক্তির লড়াই কোনো আইন বা সংবিধান মেনে হয় না মন্তব্য করে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম কোনো আইন বা সংবিধানের ওপর ভিত্তি করে হয়নি। দেশের আপামর জনসাধারণ মুক্তির লড়াইয়ে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছে। স্বাধীনতাপরবর্তী দুর্বৃত্তায়নের ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ঠিক তেমনি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে জনসাধারণ অংশগ্রহণ করেনি।

তিনি বলেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনেও কোনো আইন বা সংবিধান নিয়ে মানুষ মুক্তি অর্জন করেনি। মুক্তির লড়াইয়ে ছাত্র-জনতার পাশাপাশি জনসাধারণ অংশগ্রহণ করায় ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গণঅভ্যুত্থানে কারো একার ক্রেডিট নাই। রিকশাচালক, বৃদ্ধা মা, পথচারী, দারোয়ানসহ সব ধরনের মানুষেরই অবদান রয়েছে।

রোববার (২ নভেম্বর) বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এমনভাবে দেশকে আগ্রাসন করেছে যার জন্য দেশের প্রশাসনিক ও প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা দেশ ছেড়ে শত্রু দেশে আশ্রয় নিয়েছে। এদের অপতৎপরতার কারণে দেশ এখন হুমকির মুখে রয়েছে।

আরও পড়ুন : জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ড. ইউনূসকেই দিতে হবে : হাসনাত

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশের ৩০০ আসনের মধ্যে ১০৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে দলীয় সরকারের অধীনে গণভোট হওয়া সম্ভব না। উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ ব্যবধান করলে গরুর মতোই এমপিদের দরকষাকষি শুরু হবে। আমরা আগামী সরকারের অংশীদার হবো না, রাজনীতিই করব। সবাই মিলে বাংলাদেশ গড়তে চাই বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বক্তৃতা করেন এবি পার্টির ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন, জেলা কমিটির আহ্বায়ক মো. জামাল হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম বশিরসহ নেতারা।

আরও পড়ুন : ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের সময় জানাল ইসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X