মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পেট্রল বোমাসহ দুই যুবক গ্রেপ্তার

টঙ্গীতে পেট্রল বোমাসহ দুই যুবক গ্রেপ্তার। ছবি : কালবেলা
টঙ্গীতে পেট্রল বোমাসহ দুই যুবক গ্রেপ্তার। ছবি : কালবেলা

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পেট্রল বোমাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উত্তরা-গাজীপুর মহাসড়কের টঙ্গী ব্রিজ এলাকায় টহলরত পুলিশ তাদের সন্দেহজনক অবস্থান দেখে থামার সংকেত দেয়।

পুলিশকে দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পেট্রল বোমা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুরের কাশিমপুরের মোহাম্মদ রাহিম (২৫) এবং নওগাঁর রানীনগরের সিয়াম মিয়া (২২)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা পেট্রল বোমা বহন করে নাশকতার পরিকল্পনায় ছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় বুধবার দায়ের করা নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা পেট্রল বোমাটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা নাশকতা ঘটানোর জন্য এলাকায় অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X