কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’

ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী। ছবি : সংগৃহীত
ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী। ছবি : সংগৃহীত

জাতীয় তথ্য বাতায়নে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার এক ইউপি চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ শব্দটি উল্লেখ থাকার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ সংক্রান্ত একটি পোস্ট শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় এক তথ্যপ্রত্যাশী জাতীয় তথ্য বাতায়নের উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের অপশনে প্রবেশ করলে পরিষদের চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ শব্দটি দেখতে পান।

পরে তিনি তার নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়, যা নিয়ে পরে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। একপর্যায়ে বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়লে চেয়ারম্যানের নামের সঙ্গে যুক্ত ‘ভোট চোর’ লেখাটি মুছে ফেলা হয়।

ভুক্তভোগী ওই ইউপি চেয়ারম্যান জানান, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুক জাতীয় তথ্য বাতায়নের চরমার্টিন ইউনিয়ন পরিষদের অপশনটি দেখভাল করেন। সেই এটার নিয়ন্ত্রক। একটি দুষ্টচক্র ওয়েবসাইটটি হ্যাক করে এ কাজটি করেছে। এতে তার কোনো সম্পৃক্ততা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০২৬ বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X