সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতা বহিষ্কার

মো. আশরাফুল আলম প্রধান। ছবি : সংগৃহীত
মো. আশরাফুল আলম প্রধান। ছবি : সংগৃহীত

সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলম প্রধানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকা, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অমান্য করা এবং মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক অস্থিরতা তৈরির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো অপকর্ম বা ব্যক্তিগত কার্যকলাপের দায়-দায়িত্ব দল বহন করবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

একইসঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দলের শীর্ষ পর্যায়ের এ সিদ্ধান্ত সোনারগাঁয়ের স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনার সৃষ্টি করেছে। প্রার্থী ঘোষণার পরও দলের প্রচার-প্রচারণায় বিরোধিতা করা এবং প্রকাশ্যে মশাল মিছিলে অংশ নেওয়ার ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল বলে জানা যায়।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, শুনেছি আশরাফুল আলম বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল করেছে তাই বহিষ্কার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১০

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১১

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১২

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৪

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৫

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৬

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৭

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৮

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১৯

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

২০
X