শরীয়তপুর (ডামুড্যা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নুরুদ্দিন আহাম্মেদ অপুকে মনোনীত করায় আনন্দ মিছিল

শরীয়তপুরের ডামুড্যায় আনন্দ মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। ছবি : কালবেলা
শরীয়তপুরের ডামুড্যায় আনন্দ মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত করায় বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে ডামুড্যা উপজেলা বিএনপির পার্টি অফিস থেকে মিছিলটি শুরু হয়। পরে ডামুড্যা বাজার হয়ে মিছিলটি উপজেলার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম শ্যামল বেপারী বলেন, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মনোনয়ন পাওয়ায় আমরা আনন্দিত। ত্যাগী নেতাদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে অপু ভাইকে বিজয়ী করতে আমরা কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন কনেশ্বর বিএনপির সভাপতি মোকলেস সরদার, লিটন সিকদার, সাব্বির সিকদার, বারেক খান, সাবেক পৌর যুবদলের সভাপতি নীরব মীরসহ ডামুড্যা উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, বিভিন্ন ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১০

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১১

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১২

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৩

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৪

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৭

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৮

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

২০
X