বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২০ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সপ্তাহ ধরে পানি নেই বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

পানির পাম্প বিকল হওয়ায় এক সপ্তাহ ধরে পানি সংকটে পড়েছে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র চিকিৎসা কেন্দ্রটি। পানি সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও সেখানকার কর্মকর্তা ও কর্মচারীরা। অন্যদিকে এক সপ্তাহ ধরে পানির ব্যবস্থা না হওয়ায় চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা।

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসাসেবা নেন বেলাব ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ। হাসপাতালটিতে শুরু থেকে এক্সরে, ইসিজি, অভিজ্ঞ ডাক্তার, ওটির সমস্যা থাকলেও কয়েক বছর ধরে এসব সমস্যার সমাধান হয়েছে। কিন্তু হঠাৎ করেই গত এক সপ্তাহ ধরে এই হাসপাতালের একমাত্র পানির পাম্পটি নষ্ট হয়ে যায়। পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ার পর তা মেরামতের জন্য পাঠানো হয় নরসিংদীতে। কিন্তু এক সপ্তাহ আগে নষ্ট পানির পাম্প মেরামতের জন্য দেওয়া হলেও এ পর্যন্ত তা মেরামত করা হয়নি। পানির পাম্প না থাকায় পানির সংকট দেখা দেয় হাসপাতালে। যার প্রভাব পড়ে হাসপাতালে ভর্তিকৃত রোগী ও কর্মরত স্টাফদের মধ্যে।

খবর পেয়ে সরেজমিনে বৃহস্পতিবার ওই স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, পুরো হাসপাতালে রোগী ভর্তি আছেন মাত্র পাঁচজন রোগী। হাসপাতালের এক পাশে পুরাতন বিল্ডিংয়ে পুরুষ ওয়ার্ডের সবগুলো সিটই খালি। মহিলা ওয়ার্ডেরও একই অবস্থা। তবে মহিলা ওয়ার্ডে একজন রোগী ভর্তি আছেন। ওয়ার্ড ও কেবিনের ভিতরের গিয়ে দেখা যায়, পুরুষ ও মহিলা ওয়ার্ড ও কেবিনের ট্যাপ থেকে পানি পড়ছে না।

হাসপাতালে ভর্তি কয়েকজন রোগী জানান, হাসপাতালে পানি না থাকায় তারা বাইরে থেকে পানি আনেন। যাদের অর্থনৈতিক অবস্থা একটু ভালো তারা পানি কিনে আনছেন। পানির সংকট থাকায় প্রাকৃতিক কাজে টয়লেটেও যেতে পারছেন না অনেকে। শৌচাগারেও তীব্র দুর্গন্ধ। এমন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে এসে ভর্তি হওয়া রোগীরা চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরছেন।

হাসপাতালে ভর্তি মানিক মিয়া নামে এক রোগী জানান, গত সোমবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি হবার পর এ পর্যন্ত তিনি পানি পাননি। চিকিৎসাও তেমন পাচ্ছেন না। পানি সংকটের কারণে বাথরুমে দুর্গন্ধ ছড়াচ্ছে।

রোগীর স্বজন মো. অলফত আলী বলেন, আমাদের পানি না হলে এক মিনিটও চলে না। এখানে চিকিৎসার জন্য আসার পর থেকে টয়লেটের ট্যাপে পানি নেই। পানি সরবরাহ বন্ধ থাকায় অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন। আমরা গরিব বিধায় সরকারি হাসপাতালে আসছি।

হাসপাতালের দুতলায় রোগীদের দায়িত্বে থাকা নাসিমা সরকার নামে সিনিয়র একজন স্টাফ নার্স বলেন, পানির পাম্প এক সপ্তাহ ধরে নষ্ট। রোগী যে ভর্তি হচ্ছে না তা নয়। তবে পানির কারণে তাদের একটু সমস্যা হচ্ছে। ৪ থেকে ৫ দিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে আশা করা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিনকে না পেয়ে কথা হয় হাসপাতালটির মেডিকেল অফিসার ডা. বেনজির দুরদানার সঙ্গে। তিনি জানান, পানির পাম্পটি নষ্ট হয়ে যাওয়ার ফলে এ সমস্যা হয়েছে। পানির পাম্প ঠিক করতে দেওয়া হয়েছে। এটি মেরামত হলেই আর এ সমস্যা থাকবে না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দুপুরের মধ্যে ৮ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ট্রান্সকম গ্রুপে নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত

সরকারের ৫ মাস পূর্তি / শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

মাইন বিস্ফোরণে আগুনে পুড়ল দুটি তেলবাহী ট্যাংকার

বই পড়ে পুরস্কার পেল পৌনে তিন হাজার শিক্ষার্থী

১৮ জুলাই / আজকের নামাজের সময়সূচি

শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা

১০

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

১১

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

১২

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

১৩

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামি

১৪

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

১৫

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

১৬

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

১৭

যমুনার পানি বৃদ্ধি: আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

১৮

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

১৯

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

২০
X